প্রথম পাতাসিনেম্যাটিকহক

সিনেম্যাটিক

হক

হক

🎞️ Haq (2025)


বিজ্ঞাপন

“তুমি আমাকে তালাক দিতে পারো, কিন্তু আমার হকটা কেড়ে নিতে পারবে না।”


এই একটা জায়গাতেই Haq অন্যরকম লাগে। কারণ এটা শুধু ডিভোর্সের গল্প না, একটা মেয়েকে কতদূর চুপ করিয়ে রাখা যায়, সেই গল্পও।


শাজিয়া বানো সংসার করতে চেয়েছিল, স্বামীর সঙ্গে থাকতে চেয়েছিল। কিন্তু আব্বাস খান দ্বিতীয় বিয়ে করার পর যখন তালাক দিয়ে সন্তানদের দায়িত্ব থেকেও সরে যেতে চায়, তখন শাজিয়া আর চুপ থাকে না। সোজা আদালতে যায় নিজের এবং সন্তানদের অধিকার নিয়ে।


ইয়ামি গৌতমকে এখানে ভীষণ ভালো লেগেছে। তার কান্না, রাগ, অসহায়ত্ব সবকিছুতেই একটা ঘরের মেয়ের ব্যাপার আছে। আর ইমরান হাশমির আব্বাসকে দেখে রাগের চেয়ে বেশি একটা অস্বস্তি হয়, কারণ লোকটা কোনো সিনেমার ভিলেন না, খুব স্বাভাবিক একজন শিক্ষিত মানুষ, যে নিজের সুবিধামতো সবকিছুর ব্যাখ্যা দাঁড় করাতে জানে।

বাস্তবের শাহ বানু মামলার ছায়ায় তৈরি এই গল্পটা তাই শুধু আইন বা ধর্মের তর্কে আটকে থাকে না। একটা সম্পর্ক শেষ হয়ে গেলে একজন নারীর প্রাপ্যটা কোথায় গিয়ে শেষ হয়, সেটাই বারবার সামনে আনে।


আর শাজিয়ার সবচেয়ে বড় লড়াইটা হয়তো ভরণপোষণের জন্যও না।


সে শুধু বলতে চায়, “আমার জীবন থেকে বের হয়ে যেতে পারো, কিন্তু আমাকে আমার প্রাপ্য ছাড়া ফেলে যেতে পারো না।”


এই জায়গাটার জন্যই Haq মনে থাকে।

০ মন্তব্য · ৫৩ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!