প্রথম পাতাসিনেম্যাটিকদ্যা ইনভাইট

সিনেম্যাটিক

দ্যা ইনভাইট

দ্যা ইনভাইট

আমার আশপাশের লোকজন দ্য ইনভাইট নিয়ে বেশ উত্তেজিত ছিল। সেথ রোগেন অভিনীত একটি ড্রামা ছবি নিয়ে সম্প্রতি এত আগ্রহ দেখিনি। বুঝলাম, ছবিতে অলিভিয়া ওয়াইল্ড, এডওয়ার্ড নর্টন আর পেনেলোপে ক্রুজ আছেন। তো কী হয়েছে? এত হইচই কিসের?


বিজ্ঞাপন

সবার আগ্রহ দেখে আমিও দ্য ইনভাইট দেখে ফেললাম। তারপর বুঝলাম, সবাই এত উত্তেজিত কেন।


ছবিটা এককথায় অসাধারণ। প্রথম পাঁচ মিনিট বাদ দিলে পুরো ছবির ঘটনাই ঘটে একটি ফ্ল্যাটের ভেতর। অলিভিয়া ওয়াইল্ড ও সেথ রোগেন এক বিবাহিত দম্পতি। সারাদিনের কর্মব্যস্ততার পর স্বামী বাসায় ফিরে দেখে, স্ত্রী ওপরতলার এক দম্পতিকে দাওয়াত দিয়েছে। সেথ ভীষণ ক্লান্ত, পিঠেও ব্যথা। এই অবস্থায় অপরিচিত কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। কিন্তু স্ত্রী অনড়—দাওয়াত যখন দেওয়া হয়েছে, তখন সেটা হবেই।এই ঝগড়ার মাঝেই হাজির হয় ওপরতলার সেই আমন্ত্রিত দম্পতি। আর ঠিক এখান থেকেই শুরু হয় অদ্ভুত সুন্দর ও পুরোপুরি অপ্রত্যাশিত এক ড্রামা। 


শুধু স্ক্রিপ্ট আর পারফরম্যান্স—এই দুটি দিয়েই ম্যাজিক ঘটিয়েছেন নির্মাতা অলিভিয়া ওয়াইল্ড। তিনি যে একজন তুখোড় পরিচালক, তা জানতাম; কিন্তু তাঁর গল্প বলার দক্ষতা যে এত উঁচু মানের, সেটা জানা ছিল না। চার অভিনয়শিল্পীর কেমিস্ট্রি অসাধারণ। পুরো দুই ঘণ্টা আপনি বুঁদ হয়ে অপেক্ষা করবেন—এরা এখন কী করে, কী বলে! আমি জাস্ট উড়ে গেছি।


খুব অল্প বাজেটে বানানো ছবিটি সিনেমা হলে খুব বেশি আয় না করলেও লাভজনক ব্যবসা করেছে। এ ধরনের ছবি আমাদের নির্মাতাদের দেখা এবং বানানোর চেষ্টা করা উচিত। আমাদের দেশেও এমন দক্ষ অভিনয়শিল্পী আছেন। দরকার শুধু একটি শক্তিশালী স্ক্রিপ্ট।


আপনি কি ছবিটা দেখেছেন? দেখে থাকলে জানান, কেমন লেগেছে।

০ মন্তব্য · ৪৯ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!