অ্যাসপিরেন্টস-এর গল্পটা শুরু হয় সেই ২০২১ সালে। আমি তখন অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। চারদিকে চাকরির পরীক্ষার পড়াশোনার রোল। সবাই সকাল-সন্ধ্যা লাইব্রেরিতে সিভিল সার্ভিসে ঢোকার জন্য পড়াশোনা করে। আমিও মাঝে মাঝে পড়াশোনা করার চেষ্টা করি।
অ্যাসপিরেন্টস দেখলাম, মোটিভেশনে একাকার অবস্থা। চাকরির পড়াশোনার উত্থান-পতন, চ্যালেঞ্জ; সব যেন চারদিক থেকে কানেক্ট করতে পারলাম। প্রিয় সিরিজ হয়ে উঠল। তারপর জীবন বদলেছে আমার, জীবন বদলেছে অ্যাসপিরেন্টসদেরও। আমাদের সঙ্গেই নিয়ম করে বড় হয়েছে চরিত্রগুলো।
সেদিনের সেই ব্যাগ কাঁধে, প্রচুর পড়াশোনা আর তার মাঝে একটু টংয়ে বসে হাসি-ঠাট্টা করা ছেলেপেলেগুলো আজকাল স্যুট-টাই পরে। রাজ্যের সমস্যা সলভ করে বেড়ায়। আমরা আমাদের স্ট্রাগল পিরিয়ডটা মনে করি। জীবনে আমাদেরও বদল আসে।
অ্যাসপিরেন্টস সিরিজটা মনের মধ্যে আলাদা একটা জায়গা করে রেখেছে অনেককাল যাবৎ। থাকবে আরও, বহুদিন হয়তো।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!