প্রথম পাতাসিনেম্যাটিকইন্টারভিউ

সিনেম্যাটিক

ইন্টারভিউ

ইন্টারভিউ

মৃণাল সেনের ‘কলকাতা ত্রয়ী’র প্রথম চলচ্চিত্র ‘ইন্টারভিউ’। সত্তর দশকের কলকাতার উত্তাল সময়ের একটি খণ্ডচিত্র এই ছবিতে দেখিয়েছেন পরিচালক। 


বিজ্ঞাপন

মূলত বেকারত্ব সমস্যাকে কেন্দ্র করে এই ছবির কাহিনী। শুধু পড়াশোনার যোগ্যতাই চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। চাকরির পরীক্ষার সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সঠিক দিলেই হয় না, এর পাশাপাশি চাই কেতাদুরস্ত পোশাক। একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য পোশাক সংগ্রহ করতে গিয়ে রঞ্জিত মল্লিক যে অভিজ্ঞতার সম্মুখীন হন তা এক কথায় অভূতপূর্ব। যারা সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য’ বা ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দেখেছেন, তারা উক্ত চলচ্চিত্রদ্বয়ের সোমনাথ বা সিদ্ধার্থের সঙ্গে এই ছবির রঞ্জুর একটা সাদৃশ্য দেখতে পাবেন। 


‘ইন্টারভিউ’ নানা দিক থেকে অন্যান্য চলচ্চিত্রের চেয়ে ব্যতিক্রম। প্রধান চরিত্রে রঞ্জিত মল্লিক স্বনামে অভিনয় করেছেন। চলচ্চিত্রের এক পর্যায়ে এই ছবিকে তথ্যচিত্র মনে হতে পারে। কারণ রঞ্জিত মল্লিক একদা ছবির পরিচালকের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছেন, আবার ছবি নির্মাণের প্রেক্ষাপটও বলছেন। 

করুণা বন্দ্যোপাধ্যায়, যিনি রঞ্জিত মল্লিকের মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তাঁর পরিচয় দেওয়ার সময় ‘পথের পাঁচালী’ সিনেমার একটি ছোট দৃশ্য এই ছবিতে ব্যবহার করা হয়। 


যে বিষয়টি বেশি ভালো লেগেছে তা হলো সিনেমায় দর্শকদেরও অন্তর্ভুক্ত করা। দর্শকদের মনের নানাবিধ জিজ্ঞাসা বা ভাবনা কিছু চরিত্রের মাধ্যমে পর্দায় দেখানো হয়েছে। ১৯৭১ সালের একটি ছবিতে এই বিষয়গুলো নিঃসন্দেহে অভিনব।


রঞ্জিত মল্লিক ফ্যামিলি ড্রামা জঁনরার জন্য মোটামুটি পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুতে যে অসাধারণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন, সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। এটা আফসোসের বিষয়।  

০ মন্তব্য · ৭০ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!