প্রথম পাতা › সিনেম্যাটিক › আবার বছর কুড়ি পরে....

সিনেম্যাটিক

আবার বছর কুড়ি পরে....

বিজ্ঞাপন
আবার বছর কুড়ি পরে....

বন্ধুত্ব নিয়ে সিনেমা/গল্প বরাবরই প্রিয় জিনিস। এই যে ছোটবেলার বন্ধুত্বগুলো, বয়সের সাথে সাথে নানান ব্যস্ততায় মুখ থুবড়ে পড়ে। সেই মুখ থুবড়ে পড়া বন্ধুত্বগুলোকে আবার একটু টেনে তোলার যে ইচ্ছাটা মনের মধ্যে জাগে, সবসময় ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া হয়ে ওঠে না। কিন্তু যদি পাগলামিটা মাথাচাড়া দিয়েই ওঠে!


বিজ্ঞাপন

আমার হারিয়ে যাওয়া বন্ধুদের লাগবেই। এক টেবিলে আবার বসে শীতের কুয়াশা দেখা অথবা বনফায়ারের গানের আড্ডা।


এই সিনেমাটা ২০২২-এর। এই সময়টায় আমি বাংলা আর্ট ফিল্মগুলো খুবই ফলো করতাম। এটার ডিজিটাল রিলিজই রিসেন্ট হলো নাকি আমিই কোনোভাবে মিস করে গিয়েছি, জানি না।


অনেক দিন পর বন্ধুত্বের সেই টান। আর দার্জিলিংয়ের সেই কুয়াশামাখা সকাল আর সোয়েটার জড়ানো সন্ধ্যা। বন্ধুরা মিলে হাসা, ফেলে আসা দিনগুলো অথবা ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা। সব মিলিয়ে সুন্দর সময় কাটবে।


সবাই মোটামুটি সাবলীল অভিনয় করেছে। কিছু স্ক্রিন এতটাই সুন্দর যে তাকিয়ে থাকতে লাগছিল। কিছু ওভারড্রামাটিক সিন যে নেই, তা নয়; তবে ওইটুকুন ছাড় দেওয়াই যায়।


বন্ধু বা পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর মতো একটা সিনেমা।

০ মন্তব্য · ৫৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!