মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রায় দুই শতাব্দী ধরে পরিবারের মালিকানায় থাকা কৃষিজমির একটি অংশ কিনতে প্রস্তাব দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সেখানে তৈরি করা বিশাল AI ডেটা সেন্টার।
মা ইডা হাডলস্টন ও মেয়ে ডেলসিয়া বেয়ারকে মিলিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রায় ২৬.৪৮ মিলিয়ন ডলার।
কিন্তু পরে যখন তাঁরা জানতে পারেন, জমিতে তৈরি হবে বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার, তাঁরা সিদ্ধান্ত বদলে ফেলেন।
কারণ এই জমি তাঁদের কাছে শুধু সম্পত্তি নয়,দুইশো বছরের পারিবারিক উত্তরাধিকার।
আর এই ঘটনা সামনে আনছে AI যুগের এক নতুন প্রশ্ন—
প্রযুক্তির জন্য কতটা কৃষিজমি হারাতে প্রস্তুত আমরা?
আসলেই আবেগ অনেক বড় জিনিস।