গল্পের মূল চরিত্র এএসআই ববিতা সিং একজন অত্যন্ত সৎ ও দায়িত্ববান পুলিশ অফিসার। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জরুরি ছুটির প্রয়োজনে তিনি অনিচ্ছাসত্ত্বেও নিজের ওপর এক মিথ্যে অভিযোগ স্বীকার করে নেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই সিদ্ধান্ত তাঁকে কত বড় বিপদে ফেলতে যাচ্ছে। ঠিক এই সময়ই তাঁর সাথে দেখা হয় তাঁর শৈশবের বন্ধু বংশীর সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত, দেখা হওয়ার দিনেই রহস্যজনকভাবে খু*ন হয়ে যায় বংশী! পুলিশের গাফিলতি ও অবহেলার অভিযোগে চারদিকে আলোড়ন সৃষ্টি হয়। নিজের সততা প্রমাণ করতে এবং বন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করতে তদন্তে নামেন ববিতা সিং, এরপর থেকে এমন কাহিনি শুরু হয়, একদম মাথা নষ্ট করার মতো!
প্রথম পাতা › সিনেম্যাটিক › বাবিতা সিং রিপোটিং
সিনেম্যাটিক
বাবিতা সিং রিপোটিং
👍 ৪
০ মন্তব্য
·
৬৯ ভিউ
মন্তব্য (০)
মন্তব্য করতে হলে লগইন করুন
লগইন করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!