ভাবেন তো, সকালে পরিবারের সাথে গাড়ি নিয়ে বের হয়েছেন… হঠাৎ দেখলেন পুরো শহর পাগলের মতো ছুটছে! কী হয়েছে কেউ জানে না। তারপর দেখা গেল, মানুষজন একে অপরকে কামড়াচ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই আক্রান্ত হয়ে যাচ্ছে!
এভাবেই শুরু হয় এমন এক মহামারি, যেটা চোখের পলকে পুরো পৃথিবীকে উল্টেপাল্টে দেয়।
সাবেক UN কর্মী Gerry Lane কোনোভাবে পরিবারকে নিরাপদ জায়গায় পাঠিয়ে নিজেই বের হয় এই রোগের রহস্য খুঁজতে।
কিন্তু ভাই, ব্যাপারটা এত সহজ না!
এক দেশ থেকে আরেক দেশে ছুটতে ছুটতে Gerry বুঝতে পারে—এটা শুধু বেঁচে থাকার লড়াই না, মানুষের পুরো সভ্যতাই ধ্বংস হয়ে যাওয়ার পথে।
আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার?
এই আক্রান্তরা সাধারণ জম্বির মতো ধীরে ধীরে হাঁটে না… এরা দৌড়ায়!!
একদিকে বিশাল বিশাল জম্বির দল, অন্যদিকে Gerry-র হাতে সময় একদম কম। তাকে বের করতেই হবে—কীভাবে এই মহামারিকে থামানো যায়?
তাহলে World War Z এখনো একবার দেখার মতো।
ব্যাস, শুরু হওয়ার পর থেকে শান্তিতে বসে থাকার সুযোগ খুব একটা পাবেন না!!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!