ভাবুন তো, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন—আপনার নিজের বাড়ির দরজা-জানালা কোনোভাবেই খোলা যাচ্ছে না! বাইরে প্রচণ্ড বৃষ্টি, চারপাশ অস্বাভাবিক নীরব… আর বের হওয়ার কোনো রাস্তা নেই!!!
একটা পরিবার। একটা বাড়ি। আর বাড়ির বাইরে এমন একটা বিপদ, যেটা থেকে বাঁচতে হলে ঘরের ভেতরেই থাকতে হবে!
Ann আর Jason তাদের দুই সন্তানকে নিয়ে হঠাৎ এমন এক পরিস্থিতিতে পড়ে যায়, যেখানে বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বাইরে কী হচ্ছে, সেটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না।
প্রথমে মনে হয়, একটু পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত যেতে থাকে, পরিস্থিতি ততই খারাপ হতে থাকে। খাবার-পানি কমে আসছে, পরিবারের মধ্যে টেনশন বাড়ছে… আর সবচেয়ে বড় কথা—বাইরে আসলে কী আছে?
ব্যাপারটা তখন আর শুধু ঘরে আটকে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। পরিবারটাকে টিকে থাকতে হলে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
আর সিনেমার মজার ব্যাপার হলো, সব রহস্য একসাথে খুলে দেয় না। একটু একটু করে এমন কিছু ইঙ্গিত দেয় যে, আপনি নিজেই ভাবতে থাকবেন—আসল বিপদটা বাইরে, নাকি এই বাড়ির সাথেই অন্য কোনো রহস্য জড়িয়ে আছে?
ব্যাস, একটা বাড়ির মধ্যে আটকে থাকা মানুষগুলোর গল্প—কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজতে গিয়েই শুরু হয় আসল খেলা!!!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!