জ্বী, আজ কথা বলব The Killer (2024) নিয়ে। John Woo-র এই মুভিটা তার নিজের ১৯৮৯ সালের ক্লাসিক The Killer এর রিমেক।
মূল চরিত্র Zee—একজন পেশাদার অ্যাসাসিন। প্যারিসের আন্ডারওয়ার্ল্ডে যার নাম Queen of the Dead কাজের ব্যাপারে কোনো আবেগ নাই, কোনো প্রশ্ন নাই। যা বলা হয়, করে দেয়।
কিন্তু এক রাতে একটা নাইটক্লাবে তার টার্গেট হয় এক অন্ধ তরুণী। Zee তাকে মারতে পারে না। ব্যাস! এই একটা সিদ্ধান্তের পর থেকেই Zee নিজেই হয়ে যায় টার্গেট। যারা এতদিন তার সঙ্গে কাজ করেছে, তারাই এবার তার পেছনে লাগে।
এর মধ্যে তদন্তে নামে পুলিশ অফিসার Sey লোকটা Zee-কে ধরতে চায়, কিন্তু তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে বুঝতে পারে—এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ না।
একদিকে Zee নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে।
অন্যদিকে পুলিশ তাকে খুঁজছে। আর পেছন থেকে আন্ডারওয়ার্ল্ডের লোকজন তো আছেই।
মানে, মহিলা একটা মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই এমন ঝামেলায় ঢুকল যে—মানুষ বাঁচাইলাম, এখন নিজেই বাঁচি কেমনে?
আর এখানেই মুভির আসল মজা।
Zee যতই পালাতে থাকে, ততই তার নিজের অতীত আর এই পুরো ষড়যন্ত্রের আসল চেহারা সামনে আসতে থাকে।
তার সঙ্গে Sey-এর সম্পর্কটাও ধীরে ধীরে অন্যরকম একটা জায়গায় চলে যায়।
John Woo-র স্টাইলের অ্যাকশন, দ্রুতগতির চেজ আর টানটান পরিস্থিতির সঙ্গে Nathalie Emmanuel-এর Zee চরিত্রটা বেশ জমে গেছে।
সব মিলিয়ে The Killer (2024) হলো—
একজন কিলার যখন কাউকে মারতে অস্বীকার করে, তখন পুরো আন্ডারওয়ার্ল্ড কীভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়—সেই গল্প।
আপনি যদি action + crime + thriller টাইপের মুভি পছন্দ করেন, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন।
মুভি টা কি ইউটিউবে পাবো?
https://movielinkbd.tv/movie/mKs_6ztbizkd2yerpd7ld57g5yutbq