একজন সিরিয়াল কিলার।
আর তাকে ধরতে বের হওয়া একজন মানুষ—যে পুলিশও না, গোয়েন্দাও না। সে শুধু একজন স্বামী। যার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে ওই সাইকো।
ব্যাস! এবার তার একটাই কাজ— খুনিকে খুঁজে বের করা।
জ্বী, আজ কথা বলব ২০১০ সালের কোরিয়ান মাস্টারপিস I Saw the Devil নিয়ে।
মুভির শুরুতেই একজন সিরিয়াল কিলারের হাতে খুন হয় এক পুলিশ অফিসারের বাগদত্তা।
পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কিলারকে ধরা এত সহজ না।
কিন্তু মেয়েটার হবু স্বামী **Kim Soo-hyun** হাল ছাড়ার লোক না।
সে নিজেই খুনিকে খুঁজে বের করে ফেলে। এখন ভাববেন—ব্যাস! এবার তো পুলিশে দিয়ে দিলেই হলো।
নাহ ভাই! সে খুনিকে পুলিশের হাতে তুলে দেয় না।
বরং এমন একটা প্রতিশোধের খেলা শুরু করে, যেখানে খুনিকে বারবার খুঁজে বের করে শাস্তি দেয়, আবার ছেড়ে দেয়।
আর এখানেই মুভিটা ভয়ংকর হয়ে ওঠে। কারণ কিলারও বুঝে যায় কেউ একজন তার পেছনে লেগেছে। শুরু হয় বিড়াল-ইঁদুরের খেলা। কিন্তু সমস্যা হলো, কে বিড়াল আর কে ইঁদুর—সেটাই ধীরে ধীরে গুলিয়ে যেতে থাকে।
একদিকে প্রতিশোধের আগুনে পুড়তে থাকা Soo-hyun। অন্যদিকে ভয়ংকর সাইকো কিলার Kyung-chul
দুজনের এই লড়াই যত এগোয়, ততই মনে হবে—
ভাই, এইটা আর প্রতিশোধের গল্প নাই… দুইটা দানবের যুদ্ধ হয়ে গেছে!!!
আর মুভির সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো—প্রতিশোধ নিতে গিয়ে Soo-hyun নিজেই ধীরে ধীরে বদলে যেতে থাকে।
সব মিলিয়ে *I Saw the Devil* কোনো সাধারণ revenge movie না। এটা এমন একটা সিনেমা, যেটা আপনাকে প্রতিশোধের একটা অন্ধকার দিক দেখাবে—যেখানে জয়ী হলেও হয়তো সত্যিকারের বিজয়ী কেউ না।
একজন শয়তানকে শাস্তি দিতে গিয়ে আরেকজন মানুষ কতটা শয়তান হয়ে যেতে পারে—I Saw the Devil মূলত সেই গল্প।
আর ভাই, এই মুভি শুরু করলে মাঝপথে উঠে যাওয়ার কথা ভুলে যান। শেষ পর্যন্ত বসে থাকতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!