প্রথম পাতাসিনেম্যাটিকড্রপ (২০২৫) টান টান উত্তেজনার থ্রিলার।

সিনেম্যাটিক

ড্রপ (২০২৫) টান টান উত্তেজনার থ্রিলার।

ড্রপ (২০২৫)  টান টান উত্তেজনার থ্রিলার।

জ্বী, আজ কথা বলব Drop (2025) নিয়ে।

মুভির মূল চরিত্র Violet স্বামীকে হারানোর পর অনেকদিন পর প্রথমবারের মতো আবার ডেটে বের হয়েছে। সঙ্গে ছোট ছেলে আছে, তাই নিজের মতো করে একটা নতুন জীবন শুরু করার চেষ্টাও করছে।

বিজ্ঞাপন

রেস্টুরেন্টে এসে তার ডেট Henry-র সঙ্গে সবকিছু মোটামুটি ভালোই চলছিল।

হঠাৎ ফোনে একটা অচেনা মেসেজ।


তারপর ফোনে আসতে থাকে এমন কিছু নির্দেশ, যেগুলো Violet-কে বাধ্য করে নিজের ডেটের ব্যাপারে সন্দেহ করতে।

আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার? মেসেজ পাঠানো লোকটা Violet-এর সম্পর্কে এমন সব তথ্য জানে, যেগুলো একজন অপরিচিত মানুষের জানার কথা না।


এখন Violet কী করবে? পুলিশ ডাকবে? রেস্টুরেন্ট থেকে বের হবে? নাকি সামনে বসে থাকা Henry-কে বিশ্বাস করবে?

সমস্যা হলো—সে যাই করতে যায়, পরিস্থিতি আরও খারাপ হয়। একদিকে অচেনা লোকের হুমকি।

অন্যদিকে নিজের ছেলেকে নিয়ে দুশ্চিন্তা।

আর সামনে বসে থাকা লোকটা আসলে কে—সেটাও ধীরে ধীরে সন্দেহজনক মনে হতে থাকে।

মানে ভাই, একটা ডেট করতে আসছিল—শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর মিশনে নেমে গেল!!


মুভিটার সবচেয়ে ভালো ব্যাপার হলো, বেশিরভাগ টেনশন তৈরি হয়েছে একটা ফোন আর কিছু মেসেজকে ঘিরে। বড় কোনো অ্যাকশন না থাকলেও আপনার মাথার মধ্যে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরবে—

এই মেসেজগুলো কে পাঠাচ্ছে?

তারপর আরেকটা প্রশ্ন—Violet-কে কেন টার্গেট করা হচ্ছে? আর যখন মনে হবে—আচ্ছা, ব্যাপারটা বুঝে গেছি!!

তখনই মুভি এসে আপনার সেই ধারণায় একটা লাথি মারবে।


কারণ ভাই,

ডেটে গিয়ে যদি অচেনা কেউ আপনার ফোনে মেসেজ পাঠিয়ে আপনার জীবনের সব গোপন কথা বলে দিতে শুরু করে—তখন বিল দেওয়ার কথা ভুলে গিয়ে আগে জীবন বাঁচানোর চিন্তা করতে হবে!!!

০ মন্তব্য · ৭৪ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!