একটা সুন্দর নিরিবিলি সমুদ্রসৈকত।
পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে কয়েকজন মানুষ।
চারপাশে সুন্দর পরিবেশ, সমুদ্রের পানি, বাচ্চারা খেলাধুলা করছে—সব মিলিয়ে একেবারে পারফেক্ট ভ্যাকেশন। কিন্তু ভাই, জায়গাটা যতটা সুন্দর দেখায়, আসলে ততটা সুন্দর না।
জ্বী, আজ কথা বলব Old (2021) নিয়ে। M. Night Shyamalan-এর এই মুভির কনসেপ্টটাই এমন যে শুরু করার পর মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকবে—এখানে আসলে হচ্ছে কী?
গল্পে Guy আর Prisca তাদের দুই সন্তান Trent আর Maddox-কে নিয়ে একটা রিসোর্টে যায়। সেখানে তাদের বলা হয় একটা নির্জন প্রাইভেট বিচে কয়েক ঘণ্টা সময় কাটানোর কথা।
ব্যাস, সবাই চলে গেল সমুদ্রসৈকতে।
কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ব্যাপার শুরু হয়।
বাচ্চারা হঠাৎ বড় হয়ে যাচ্ছে। প্রথমে মনে হবে হয়তো চোখের ভুল। তারপর আরও কিছুক্ষণ পর—আরে! এইটা কীভাবে সম্ভব? কারণ শুধু বাচ্চারাই না, সেখানে থাকা প্রত্যেকের শরীরই অস্বাভাবিক দ্রুত পরিবর্তন হতে শুরু করে।মানে, আপনি সকালে বিচে গেলেন—
কয়েক ঘণ্টা পর মনে হবে কয়েক বছর কেটে গেছে!
আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার? যতবার তারা বের হওয়ার চেষ্টা করে, কোনো না কোনোভাবে আবার সেই জায়গাতেই ফিরে আসে।
এখন শুরু হয় আসল আতঙ্ক। একদিকে সময় দৌড়াচ্ছে। অন্যদিকে শরীর দ্রুত বদলে যাচ্ছে। আর তারা কিছুতেই বুঝতে পারছে না—এই জায়গাটা আসলে কী? কেন এখানে সময় এত দ্রুত চলে? কেউ কি ইচ্ছা করে তাদের এখানে পাঠিয়েছে?
নাকি পুরো ব্যাপারটার পেছনে অন্য কোনো রহস্য আছে?
আর এভাবেই মুভিটা ধীরে ধীরে তার আসল রহস্যের দিকে নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে সময়টাই যেন আসল ভিলেন। কারণ খুনি থাকলে তার কাছ থেকে পালানো যায়।
কিন্তু সময় থেকে পালাবেন কই?
কয়েক ঘণ্টার ছুটি কাটাতে গিয়ে যদি দেখেন আপনার সামনে আপনার পুরো জীবনটা চোখের সামনে দ্রুত চলে যাচ্ছে—তখন কেমন লাগবে?
Old (2021) ঠিক সেই ভয়টাই দেখায়।
মুভিটা শেষ করার পর একটা কথাই মনে হবে—
“সময় আসলেই কত ভয়ংকর জিনিস!”
আপনার কাছে The last House (2026) মুভি টা কেমন হবে মনে করছেন...
সাজেস্ট করার জন্য ধন্যবাদ ভাই। আজ রাতে দেখব। দেখে রিভিউ দিব আআগামীকাল ইনশাআল্লাহ।