প্রথম পাতাসিনেম্যাটিকThe Old Woman With The Knife (2025)

সিনেম্যাটিক

The Old Woman With The Knife (2025)

The Old Woman With The Knife (2025)

একজন বৃদ্ধা মহিলা। বয়স ৬০-এর ওপরে। দেখতে একদম সাধারণ। রাস্তায় দেখলে দ্বিতীয়বার তাকানোরও কারণ নাই। কিন্তু ভাই, এই মহিলার আসল পরিচয় জানলে একটু দূরে দাঁড়াইতে ইচ্ছা করবে।

জ্বী, আজ কথা বলব The Old Woman with the Knife (2025) নিয়ে।

বিজ্ঞাপন


মুভির মূল চরিত্র Hornclaw প্রায় ৪০ বছর ধরে সে একটা গোপন সংগঠনের হয়ে কাজ করছে। তাদের কাজটা একটু অদ্ভুত—সমাজের যেসব মানুষকে তারা “পোকামাকড়” মনে করে, তাদের সরিয়ে দেওয়া।

মানে, মহিলা বাইরে থেকে যতই শান্ত-শিষ্ট দেখাক—ভেতরে কিন্তু পুরাই অন্য লেভেল!!!


সমস্যা হলো, বয়স এখন তার শরীরেও প্রভাব ফেলছে।

আগের মতো গতি নেই, শরীর আগের মতো সাপোর্ট দেয় না। কিন্তু অভিজ্ঞতা?


এর মধ্যেই তার জীবনে হাজির হয় Bullfight নামের এক তরুণ। বয়সে অনেক ছোট, কিন্তু ভয়ংকর রকমের বেপরোয়া। আর লোকটার সঙ্গে Hornclaw-এর একটা পুরোনো সম্পর্ক আছে—যেটা Hornclaw নিজেই মনে করতে পারে না।


Bullfight-এর কাছে Hornclaw শুধু একজন পুরোনো শত্রু না, আবার একইসঙ্গে এমন একজন মানুষও, যে তার জীবনে একসময় অদ্ভুত একটা ভূমিকা রেখেছিল। ব্যাস! এখান থেকেই শুরু হয় আসল খেলা। একদিকে বয়স হয়ে যাওয়া অভিজ্ঞ ঘাতক। অন্যদিকে তরুণ, বেপরোয়া আর ভয়ংকর এক নতুন প্রতিদ্বন্দ্বী।



আর Bullfight আসলে তার কাছাকাছি এসেছে কোন উদ্দেশ্যে? মুভিটা এখানেই মজা করে। আপনি ভাববেন একটা সাধারণ assassin movie দেখতেছেন, কিন্তু ধীরে ধীরে বুঝবেন এর পেছনে পুরোনো সম্পর্ক, প্রতিশোধ আর অনেকদিনের চাপা থাকা কিছু হিসাব আছে।


আর **Lee Hye-young**-এর Hornclaw চরিত্রটা এক কথায় দুর্দান্ত। বয়সকে লুকিয়ে সুপারহিরো বানানোর চেষ্টা না করে চরিত্রটার বয়স, দুর্বলতা আর অভিজ্ঞতা—সবকিছুই গল্পের অংশ করা হয়েছে।

আর Bullfight চরিত্রে Kim Sung-cheol? লোকটার মধ্যে এমন একটা অস্থিরতা আছে যে, কখন কী করবে বোঝার উপায় নাই। 😐


অ্যাকশন আছে, রহস্য আছে, প্রতিশোধ আছে, আর সবচেয়ে বড় কথা—একজন এমন চরিত্র আছে যাকে দেখে প্রথমে আপনি যতটা কম ভয় পাবেন, মুভি যত এগোবে ততই বুঝবেন—এই মহিলাকে হালকা করে দেখা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে!!!



The Old Woman with the Knife (2025) — বয়স শুধু একটা সংখ্যা, অভিজ্ঞতা কিন্তু ভয়ংকর জিনিস।

০ মন্তব্য · ৬৯ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!