একজন লোক ভুল সময়ে ভুল জায়গায় হাজির হলো।
আর তারপর থেকেই একের পর এক লোক এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, হুমকি দিচ্ছে—কিন্তু সমস্যা হলো...লোকটা আসলে কিছুই জানে না!!!
জ্বী, আজ কথা বলব Lucky Number Slevin (2006) নিয়ে।
Slevin নামের এক যুবক নিউইয়র্কে বন্ধুর অ্যাপার্টমেন্টে আসে। তার নিজের জীবনও তখন খুব একটা ভালো যাচ্ছে না। পকেট খালি, প্রেমিকার সঙ্গে সম্পর্ক শেষ, তার ওপর রাস্তায় ছিনতাই হয়ে পরিচয়পত্রও নাই।
এর মধ্যে বন্ধুও উধাও। ব্যাস!
এই সুযোগে গ্যাংস্টারদের লোকজন এসে Slevin-কে তার বন্ধু **Nick** মনে করে ধরে নিয়ে যায়।
আর এখান থেকেই শুরু হয় আসল ঝামেলা।
কারণ Nick দুইজন ভয়ংকর গ্যাংস্টারের কাছে বিশাল অঙ্কের টাকা ধার করে বসে আছে। একজন **The Boss**, আরেকজন **The Rabbi
দুইজন আবার একে অপরের চরম শত্রু।
Slevin গিয়ে পড়ল ঠিক এই দুইজনের মাঝখানে।
The Boss তার কাছে এমন একটা কাজ চায়, যেটা না করলে তার নিজের জীবনই শেষ। অন্যদিকে পুলিশও তাকে নজরে রাখছে। আর সবকিছুর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে Mr. Goodkat—একজন রহস্যময় লোক, যার আসল উদ্দেশ্য শুরুতে কিছুতেই বোঝা যায় না।
মানে ভাই, Slevin-এর অবস্থা তখন—
“আমি এখানে আসছিলাম কই, আর ফাঁসলাম কই!”
কিন্তু মুভির আসল মজাটা এখানেই।
শুরুতে আপনি ভাববেন, Slevin আসলে একজন দুর্ভাগা লোক, যে ভুল করে ভয়ংকর কিছু মানুষের ঝামেলায় পড়ে গেছে।
কিন্তু গল্প যত সামনে এগোয়, ততই মনে হবে—
“এক মিনিট... ব্যাপারটা কি আসলেই এত সোজা?
একজন একটা চাল দিচ্ছে। আরেকজন তার জবাব দিচ্ছে। কেউ কাউকে পুরো সত্যিটা বলছে না।
আর দর্শকও অন্ধকারে। তারপর ধীরে ধীরে ছোট ছোট কিছু ঘটনা, পুরোনো একটা গল্প আর বর্তমানের ঘটনাগুলো এক জায়গায় এসে মিলে যেতে শুরু করে।
Josh Hartnett, Bruce Willis, Morgan Freeman, Ben Kingsley—এমন কাস্ট নিয়ে বানানো এই ক্রাইম থ্রিলারটা মূলত **mystery + crime + dark humor + twist**-এর একটা সুন্দর মিশ্রণ। আর মুভির “Kansas City Shuffle” ব্যাপারটা তো একেবারে অন্য লেভেলের।
মানে আপনি ভাববেন আপনি বুঝে গেছেন—
কিন্তু আসলে আপনি যা ভাবছেন, সেটাই হয়তো আপনাকে ভাবানোর জন্য দেখানো হয়েছে!!!
সব মিলিয়ে *Lucky Number Slevin* এমন একটা মুভি, যেটা শেষ করার পর শুরু থেকে আবার কিছু কিছু দৃশ্য মনে করার ইচ্ছা করবে।
কারণ তখন বুঝবেন—
“ওহ! তাইলে ওই কথাটার মানে এই ছিল!”
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!