প্রথম পাতাসিনেম্যাটিকJolt (2021)

সিনেম্যাটিক

Jolt (2021)

Jolt  (2021)

একজন মহিলা, যার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। সামান্য বিরক্তি থেকে শুরু করে এমন পর্যায়ে চলে যেতে পারে যে, সামনে থাকা মানুষটার খবর করে দিতে ইচ্ছা করে! তাই নিজেকে কন্ট্রোলে রাখতে সে ব্যবহার করে একটা বিশেষ ইলেকট্রিক শক ভেস্ট।


বিজ্ঞাপন

জ্বী, আজ কথা বলব Jolt (2021) নিয়ে। Kate Beckinsale-এর এই অ্যাকশন থ্রিলারটা শুরু থেকেই বেশ অন্যরকম।


মুভির মূল চরিত্র Lindy ছোটবেলা থেকেই তার রাগের সমস্যা। অনেক কিছু চেষ্টা করেও নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারে না। শেষ পর্যন্ত একজন ডাক্তার তাকে এমন একটা ভেস্ট দেয়, যেটা দিয়ে নিজের শরীরে ইলেকট্রিক শক দিয়ে রাগটা ঠান্ডা করতে পারে।


এর মধ্যেই Lindy-র জীবনে আসে Justin

লোকটা শান্ত-শিষ্ট, ভালো মানুষ টাইপ। আর Lindy-ও প্রথমবারের মতো মনে করতে শুরু করে—

হয়তো এবার একটা স্বাভাবিক জীবন পাওয়া যাবে। কিন্তু ভাই, শান্তি তার কপালে ছিল না। 😐

Justin-এর সঙ্গে দেখা হওয়ার পরদিনই খবর আসে—

Justin খুন হয়েছে। ব্যাস! Lindy-র মাথা গরম।


পুলিশ তদন্ত শুরু করে, আর Lindy নিজেই বের হয়ে যায় খুনিকে খুঁজতে। তারপর শুরু হয় আসল মজা।

একদিকে পুলিশ Lindy-কে সন্দেহ করছে, অন্যদিকে Lindy নিজের মতো করে খুনির পেছনে ছুটছে।


কিন্তু মুভি যত এগোয়, Lindy বুঝতে পারে ব্যাপারটা শুধু Justin-এর খুন পর্যন্ত সীমাবদ্ধ না।

তার নিজের অতীত, ডাক্তার, Justin—সবকিছুর মধ্যেই যেন একটা বড় খেলা চলছে।

আর এখানেই মুভিটা একটু অন্যদিকে মোড় নেয়।


সবচেয়ে মজার ব্যাপার হলো, Lindy-র রাগটাই এখানে তার সবচেয়ে বড় সমস্যা আবার সবচেয়ে বড় অস্ত্রও।

আর মুভিটা শেষ হওয়ার পর মনে হবে—

এই মহিলা রাগ সামলানোর জন্য শক খায়, নাকি শক দেওয়ার জন্য রাগ করে?

০ মন্তব্য · ৬৬ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!