r Ci নিরীহ মানুষকে ফাঁসিয়ে জেলে পাঠানো হলো। কয়েক বছর পর জেল থেকে বের হয়ে সেই লোক যখন ফিরে আসে, তার মাথায় তখন একটাই চিন্তা--প্রতিশোধ।
জ্বী, আজ কথা বলব Motor City (2026) নিয়ে। Alan Ritchson-এর এই অ্যাকশন থ্রিলারটা প্রথম দেখায় মনে হতে পারে, আর দশটা revenge movie-এর মতোই একটা গল্প। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। এই মুভিতে প্রায় কোনো ডায়লগই নাই!!!
গল্পটা ১৯৭০-এর দশকের। John Miller জেল থেকে বের হয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। প্রেমিকা Sophia-কে নিয়ে একটা স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্নও দেখে। কিন্তু ভাই, তার কপালে শান্তি লেখা ছিল না।
Sophia-র সাবেক প্রেমিক Reynolds একজন গ্যাংস্টার। John-এর সঙ্গে তার ঝামেলা হওয়ার পর সে এক দুর্নীতিগ্রস্ত পুলিশের সঙ্গে মিলে John-কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়।
সবকিছু হারিয়ে কয়েক বছর পর যখন সে ফিরে আসে, তখন আর আগের সেই মানুষটা নেই।
এবার তার একটাই মিশন—যে তার জীবনটা নষ্ট করেছে, তার জীবনটাও নরক বানিয়ে দেওয়া।
আর এখান থেকেই শুরু হয় আসল খেলা।
কথা নাই, বড় বড় ডায়লগ নাই—শুধু চোখের চাহনি, মিউজিক, দৌড়াদৌড়ি, মারামারি আর প্রতিশোধের আগুন।
Alan Ritchson-কে এই strong and silent চরিত্রে বেশ মানিয়েছে। আর Ben Foster-এর Reynolds চরিত্রটাও এমন এক শয়তান মার্কা ভিলেন, যাকে দেখলেই মনে হবে—এই লোকটার খবর আছে!!!
মুভিটার গল্প খুব নতুন কিছু না। কিন্তু যেভাবে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে, সেটাই Motor City-কে আলাদা করে দিয়েছে।
তাই আপনি যদি revenge + crime + action টাইপের মুভি পছন্দ করেন, আর একটু অন্যরকম স্টাইলে বানানো কিছু দেখতে চান, তাহলে Motor City ট্রাই করে দেখতে পারেন।
কথা কম, অ্যাকশন বেশি—আর প্রতিশোধটা একদম ঠান্ডা মাথায়!!!
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!