প্রথম পাতাসিনেম্যাটিকIkatan Darah (2026)

সিনেম্যাটিক

Ikatan Darah (2026)

Ikatan Darah (2026)

একটা ভুল সিদ্ধান্ত, একটা দুর্ঘটনা—আর তারপর থেকেই জীবন বাঁচানোর দৌড়।


বিজ্ঞাপন

জ্বী, আজ কথা বলব ২০২৬ সালের ইন্দোনেশিয়ান অ্যাকশন-ক্রাইম থ্রিলারIkatan Darah নিয়ে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র Megaএকসময় পেঞ্চাক সিলাতের অ্যাথলেট ছিল, কিন্তু ইনজুরির কারণে সেই জীবন ছেড়ে এখন সাধারণ জীবনযাপন করে।

কিন্তু ভাBilal-এর একটা ঝামেলা এসে তার পুরো জীবনটাই উল্টে দেয়।

Bilal ঋণের মধ্যে ডুবে আছে। তার ওপর এমন একটা ঘটনা ঘটিয়ে বসে, যার কারণে ভয়ংকর এক গ্যাংস্টারের টার্গেট হয়ে যায় সে। আর ভাই যখন বিপদে, বোন কি আর বসে বসে চা খাবে? 😁


Mega ভাইকে বাঁচাতে গিয়ে জড়িয়ে পড়ে পুরো গ্যাংয়ের সঙ্গে। এদিকে Primbon—লোকটা এমনিতেই সুবিধার না। 😐 তারপর শুরু হয় আসল খেলা। একদিকে Mega আর Bilal

অন্যদিকে একদল সশস্ত্র গ্যাংস্টার। আর Mega-র হাতে আছে শুধু নিজের মার্শাল আর্টের দক্ষতা আর ভাইকে বাঁচানোর জেদ। একজনকে সামলাতে না সামলাতেই আরেকজন হাজির। এক জায়গা থেকে বের হতে গেলে আরেক জায়গায় বিপদ। আপনি ভাববেন,“আচ্ছা, এবার মনে হয় বেঁচে গেকিছুক্ষণ পর—“আরে না! আবার শুরু হইছে!” 😂

মুভির সবচেয়ে ভালো ব্যাপার হলো, অ্যাকশনগুলো বেশ রাফ আর দ্রুতগতির। পেঞ্চাক সিলাতের ফাইটগুলোও বেশ জমজমাট। আর পুরো গল্পের পেছনে যেহেতু ভাই-বোনের সম্পর্কটা গুরুত্বপূর্ণ, তাই শুধু মারামারি দেখানোর জন্য মারামারি মনে হয় না।

Mega চাইলে নিজের জীবনটা নিরাপদে কাটাতে পারত। কিন্তু ভাই বিপদে পড়ার পর সে সেটা করতে পারে না। কাররক্তের সম্পর্কের ব্যাপার তো! ❤️

সব মিলিয়ে Ikatan Dar হলো সেই ধরনের মুভি, যেখানে একটা ভুল থেকে শুরু হয় বিশাল ঝামেলা, তারপর সেই ঝামেলা থেকে বাঁচতে গিয়ে একের পর এক বিপদ।


যারা এখনো এই অসাধারণ মুভিটি মিস করে বসে আছেন, দেখে নিতে পারেন। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। �

a, ল!” গ্যাংয়ের ই

০ মন্তব্য · ৬৯ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!