প্রথম পাতাসিনেম্যাটিকPor Thozhil (2023) জমজমাট একটা ইনভেস্টিগেশন থ্রিলার।

সিনেম্যাটিক

Por Thozhil (2023) জমজমাট একটা ইনভেস্টিগেশন থ্রিলার।

Por Thozhil (2023)  জমজমাট একটা ইনভেস্টিগেশন থ্রিলার।

একজন নতুন পুলিশ অফিসার, একজন পোড় খাওয়া সিনিয়র পুলিশ, আর অন্যদিকে একজন সিরিয়াল কিলার।


বিজ্ঞাপন

ব্যাস! এই তিনজনকে নিয়ে এমন একটা টানটান ক্রাইম থ্রিলার বানাইছে যে, মুভি শুরু করার পর আপনার মাথায় একটা প্রশ্নই ঘু“খুনি আসলে ক

আর তার চেয়েও বড় প্রশ্ন “পরের খুনটা কাকে করবে?” 😐


জ্বী, আজ কথা বলব Por Thozhil (2023) নিয়ে।

গল্পের শুরুতেই তামিলনাড়ুর ত্রিচিতে একের পর এক মেয়ের লাশ পাওয়া যেতে থাকে। হত্যার ধরন দেখে পুলিশের সন্দেহ হয়—এটা কোনো সাধারণ খুন না, এর পেছনে একজনসিরিয়াল কিলার আছে।


কিন্তু সমস্যা হলো—খুনি কে? কেন খুন করছে?

আর পরের শিকার কে?


এই প্রশ্নগুলোর উত্তর বের করার দায়িত্ব পড়ে দুই পুলিশ অফিসারের ওপর। একজন হচ্ছPrakash—নতুন DSP। পড়াশোনায় ভালো, মাথা বেশ তীক্ষ্ণ, কিন্তু বাস্তব জীবনে একটু নার্ভাস টাইপের। 😁 মানে, বইয়ের মধ্যে পুলিশ অফিসার হওয়া আর সত্যিকারের খুনির সামনে দাঁড়ানো যে এক জিনিস না, সেটা ভাই প্রথম দিকেই বুঝে যায়।


আর অLoganathan. পুরো উল্টা চরিত্র। পুরোনো খেলোয়াড়। বহু বছরের অভিজ্ঞতা। কথা কম, কাজ বেশি। লোকজনের আচরণ দেখে অনেক কিছু বুঝে ফেলে। আর নতুন ছেলেটার প্রতি প্রথমদিকে তার এমন একটা ভাব—“এই পোলারে আবার আমার লগে দিছে ক্যান 😑😂


কিন্তু পরিস্থিতি এমন যে, এই দুইজনকেই একসাথে কাজ করতে হবে। এদিকে খুনি কিন্তু বসে বসে তাদের তদন্ত দেখতেছে না। একটার পর একটা খুন হচ্ছে।

আর প্রতিটা খুনের মধ্যে এমন কিছু প্যাটার্ন পাওয়া যাচ্ছে, যেগুলো দেখে বোঝা যায়—লোকটা হুট করে কাউকে মেরে ফেলছে না। সবকিছু বেশ হিসাব করে করছে।


এখন শুরু হয় আসল খেলা। একদিকে পুলিশ খুঁজতেছে খুনিকে। অন্যদিকে খুনি যেন পুলিশের চেয়েও এক ধাপ এগিয়ে। মুভিটা শুধু “খুনি কে?” এই একটা প্রশ্নের ওপর দাঁড়িয়ে নেই। বরং তদন্তটা কীভাবে এগোয়, পুলিশ কীভাবে ছোট ছোট ক্লু জোড়া লাগায়, একটা তুচ্ছ জিনিস কীভাবে পরে গিয়ে বিশাল একটা সূত্র হয়ে দাঁড়ায়—এসব জিনিস খুব সুন্দরভাবে ব্যবহার করেছে।


সবচেয়ে ভালো লাগPrakash আর Loganathan-এর জুটিটা। একজন অভিজ্ঞ, ঠান্ডা মাথার পুলিশ। আরেকজন নতুন, একটু ভীতু কিন্তু অসম্ভব বুদ্ধিমান। শুরুতে দুজনের মধ্যে সেই সিনিয়র-জুনিয়র ঝামেলা থাকলেও তদন্ত যত এগোয়, ততই দুজনের বোঝাপড়া তৈরি হতে থাকে।


মুভির সবচেয়ে বড় শক্তি অবশ্যinvestigation

অযথা নায়ককে মারামারি করানো নাই, প্রেমের কাহিনী ঢুকায়া সময় নষ্ট করা নাই, গান-বাজনা দিয়ে থ্রিলারের গতি নষ্ট করা নাই। গল্প যেটা বলতে চায়, সেটাই বলে গেছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক?

উফফ! 😐

কিছু কিছু জায়গায় এমনভাবে সাউন্ড ব্যবহার করছে যে স্ক্রিনে খুব বেশি কিছু না ঘটলেও আপনার মনে“কিছু একটা হইতে যাচ্ছে!”


সব মিলে Por Thozhil এমন একটা মুভি, যেটা দেখে আপনার বারবার মনে হবে—“আরেকটু দেখি…

তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন “আরে ভাই! এত রাত হইয়া গেল কেমনে? 😂


যারা এখনো এই অসাধারণ মুভিটি মিস করে বসে আছেন, দেখে নিতে পারেন। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎

হবে ই ার ব্যাপার হল ?”ন্যজন ে ে?রবে

০ মন্তব্য · ৫৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!