বহু বছর আগে একটা মুভি দেখেছিলাম। দেখার পর ওইটার রেশ কাটতে দুই দিন লাগছিলো। "এইটা আমি কি দেখলাম" টাইপ অনুভূতি আর কি। মুভির নাম The Body (2012) বিশ্বাস করেন রাসেল ভাই, এরপর ই আমি স্প্যানিশ মুভির পাগলা ফ্যান হয়ে গেলাম। ঝাপিয়ে পড়লাম স্প্যানিশ মুভির দুনিয়ায়। আর দেখতে লাগলাম মাথা নষ্ট করা সব মুভি। হলিউডের বাইরে কোরিয়ান আর স্প্যানিশ মুভি ইন্ডাস্ট্রির মুভি সবচেয়ে বেশি দেখেছি, দেখে যাচ্ছি। স্প্যানিশদের কোয়ালিটি ই আলাদা। আজকে মাথায় গেথে থাকা একটা স্প্যানিশ মুভি নিয়ে কথা বলব।
মনে করেন, আপনি শুয়ে শুয়ে মুভি দেখতেছেন। হটাৎ এমন একটা সিন আসল, আপনি তড়াং করে উঠে বসতে বাধ্য হলেন। শক খাইলেন যেন একটা। কি হইল এইটা, বইলা আবার ১০ সেকেন্ড ব্যাকে গেলেন, আবার দেখলেন। কোন জাম্প স্ক্রিন না, কোন রক্তারক্তি কাটাকাটি দৃশ্য না, কোন ভূত পেত্নী না, জাস্ট একটা শীতল চোখের চাহনি।
জ্বী, গ্যারান্টি দিলাম এরকম ই ঘটবে আপনার সাথে এই মুভি দেখার সময়। মুভির নাম "The Corpse of Anna Fritz 2015❞ হরর জনরা আমাকে বিশেষ একটা টানে না। ভুত পেত্নী জাতীয় হরর তো একদম ই না। বাট, " SAW" সিরিজের মত ব্যাপার হইলে আলাদা কথা। যেখানে হররের চেয়ে থ্রিলার বেশি, সাইকোলজিক্যাল ব্যাপার বেশি। এইটাও সেইরকম একটা মুভি।
The Corpse of Anna Fritz মুভিতে কোন ভূত নাই, কোন কাটাকাটি নাই। তারপর ও এইটা দেইখা আপনি জাস্ট তব্দা খাইয়া বইসা থাকবেন খানিকক্ষণ। মনে মনে কাহিনী রিলেট করার চেষ্টা করবেন, ক্যামনে কি হইল। ঘটনার পরতে পরতে শুধু থ্রিল।
একটা রাত, একটা হাসপাতাল, একটা মর্গ, চারজন মানুষ। ব্যাস, আর কিছু না। মুভির শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে আটকে রাখবে। ফিনিশিং আপনি কল্পনা ও করতে পারবেন না। মুভি যত আগাবে থ্রিলের চোটে আপনি কাইত হয়ে যাবেন। 😁
ভাই, একটা রিকোয়েস্ট আছে। কেউ এই মুভি দেখার আগে ইউটিউবে এইটার ট্রেইলার দেখবেন না প্লিজ। সম্পূর্ণ অদেখা ভাবে এইটা দেখা শুরু করুন। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এইটার ট্রেইলারে আছে, যেইটা আগে দেখলে মুভির পুরা মজাটাই মাঠে মারা যাবে বলে আমি মনে করি।
যারা দেখেন নাই, দেখতে বসে যান। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!