একজন সিরিয়াল কিলার, একজন পতিতা, একজন পতিতার দালাল.... শুরু থেকে একদম শেষ সেকেন্ড পর্যন্ত জাস্ট, রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনা, দম বন্ধ করা একটা ফিলিংস।
এমন কিছু মুভি আছে, যা একবার দেখা শুরু করলে এক সেকেন্ডের জন্য ও চোখ সরানো দায়। পুরোটা সময় শুধু এরপর কি হয়, এরপর কি হয়.... এরকম একটা অবস্থা কাজ করে। জ্বী, সেরকম একটা মুভি নিয়েই আজ কথা বলব। The Chaser (2008) কোরিয়ান মুভি। Na Hong-jin এর মুভি। এই লোক The Chaser এর পর সেইম কাস্ট (হিরো + ভিলেন) নিয়ে ২০১০ এ আবার বানিয়েছেন The Yellow Sea. এইটাও আরেকটা পিস। জমজমাট মুভি।
যাই হোক, The Chaser এর গল্পে ফিরি। একজন এক্স পুলিশ বর্তমানে পতিতার দালালির ব্যবসা কইরা খায়। ব্যাবসা যা ই করুক, সে সৎ লোক। 😁 সে একদিন খেয়াল করে নির্দিষ্ট একটা কাস্টমারের কাছে যারেই পাঠাচ্ছে, সেই পতিতা ই গায়েব হয়ে যাচ্ছে। এদিকে ওই হারামজাদা কাস্টমার আসলে এক সিরিয়াল কিলার। পতিতা ভাড়া কইরা আসল কাজের খবর নাই, হুদাই তাগোরে মাইরা পিস পিস কইরা কাইটা পুইতা ফালায়। এইটা কোন কথা? 😁
ব্যাস, দালাল ভাই আর সাইকোর চেজিং শুরু হয়ে যায়। কেউ কারো থেকে কম না। এক সেকেন্ড ও বোরিং ফিল করার কোন সুযোগ নাই। মুভির একদম শেষ সেকেন্ড পর্যন্ত সাসপেন্স ধরে রাখে। শেষ না করে উঠতে পারবেন না গ্যারান্টি।
★★স্পয়লার এলার্ট★★
এই মুভি দেখতে গিয়া লাস্টে আমার অবস্থা এমন হইছে যে, আমি নিজে যেন সাইকো রে চেজ করতেছি। শেষ সীনে যখন হাতুড়ি উচা কইরা ধরে সাইকোর মাথার উপর, আমি জাস্ট, " মার বাড়ি, মার ভাই, মার বাড়ি" বইলা চিল্লাইছি। 😁
যারা দেখেন নাই, দেখতে বসে যান। টান টান উত্তেজনার একটা মুভি। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!