প্রথম পাতাছড়া ও কবিতাবুদ্ধি

ছড়া ও কবিতা

বুদ্ধি

বুদ্ধি

পুথির পাতায় বিদ্যা থাকে,

নিয়ম কানুন চেনা,

বিজ্ঞাপন

কিন্তু আসল বুদ্ধিমত্তা

যায় না কোথাও কেনা।



তর্কে যেজন মেতে থাকে

অহংকারে অন্ধ,

বুদ্ধিমানের নীরবতায়

কাটে মনের দ্বন্দ্ব।


সংকটে যে ভাঙবে না মন,

খুঁজবে আলোর পথ,

বুদ্ধিবলে জয়ী হবে

জয় করে সংকল্প।

১ মন্তব্য · ৬৩ ভিউ
মন্তব্য

মন্তব্য (১)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন
বাংলা ট্রিবিউট ১১ দিন আগে

ভাই কবিতাটা পড়ে খুব সুন্দর