প্রথম পাতাসিনেম্যাটিকর‍্যাগিং ফোনিকস (২০০৯)

সিনেম্যাটিক

র‍্যাগিং ফোনিকস (২০০৯)

র‍্যাগিং ফোনিকস (২০০৯)

একশন মুভি দেখেন ঠিক আছে, বাট, "হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট" লাভার যারা আছেন, আজকের পোস্ট তাদের জন্য। 

হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুনলে মাথায় কোন মুভির নাম সবার আগে আসে? অবশ্যই "The Raid " এবং The Raid 2 ...  এই দুইটা ভাই জাস্ট ভালবাসা। এই মুভি যে কতবার দেখেছি, তার সঠিক হিসাব নাই। ফাস্ট যেদিন দেখি, সেদিন থেকেই "ইকোর" ফ্যান হয়ে গেছি। তারপর তো এক এক করে ইকোর সব মুভিই দেখে ফেলেছি। 

বিজ্ঞাপন


এই জনরার আমার সবচেয়ে প্রিয় মুভিগুলো হলঃ The Raid series, Ong-Bak series, Ip-man series, Undisputed series, The Night Comes for Us 2018, Chocolate 2008, Raging Phoenix 2009, Merantau 2009, ইত্যাদি। 


আজ কথা হবে Raging Phoenix 2009 নিয়ে। এইটা ভাই কড়া লেভেলের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট মুভি। অসাধারণ সব ফাইট সিন, অসাধারণ সব মুভ, স্টোরি ও ভালই, (জাস্ট, মদ খেয়ে ব্যাথা কমানোর বিষয়টা কেমন জানি) 😁


এই মুভিতে JeeJa Yanin ই মেইন ক্যারেক্টর। ফাটিয়ে পারফর্ম করেছে। ফাইট সিন গুলো চোখে লেগে থাকার মত। ওর Chocolate 2008 ও দারুন উপভোগ্য ছিল। সাইড ক্যারেক্টর হলেও Kazu Patrick Tang এর পারফর্ম ও দারুন ছিল। 


এই জনরার ফ্যান যারা আছেন, জাস্ট দেখতে বসে যান। হতাশ হবেন না গ্যারান্টি। তাইলে আর কি, হ্যাপি ওয়াচিং। 😎

০ মন্তব্য · ৮৪ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!