আপনার বাসায় ঢুকে আপনার চোখের সামনে আপনার স্ত্রী, মেয়ে কে মেরে ফেলল। অথচ খুনী বিভিন্ন প্রমানের অভাবে আইনের ফাক গলে মুক্ত হয়ে চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আপনি তখন কি করতেন??
প্রতিশোধ? আজকের মুভির গল্পটা জাস্ট প্রতিশোধের থেকেও বেশিকিছু।
Law Abiding Citizen (2009) এর কথা বলতেছি। Gerard Butler এর অভিনয়, গল্পে টার্ন, একের পর এক টুইস্ট, আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। জাস্ট খুনীর প্রতি প্রতিশোধ না, আইন ব্যাবস্থা - পুরা সিস্টেমের উপর প্রতিশোধ। Gerard Butler এর ঠান্ডা মাথার এক্সপ্রেশন জাস্ট জমিয়ে দিয়েছে। ১০ বছরের নিখুত এক পরিকল্পনা যখন বাস্তবায়ন শুরু হয়ে যায়, পুরা সিস্টেম কেপে ওঠে।
Gerard Butler মুভিতে হিরো নাকি ভিলেন, সেইটা দশর্কের উপর ছেড়ে দিলাম। তবে একটা পর্যায়ে নিজেকে ওর জায়গায় মনে হবে। ঠিক সেইম ফিল টা হইছিলো I Saw the Devil (2010) দেখার সময়। ওইটা আরেকটা মাস্টারপিস। আমার দেখা সেরা রিভেঞ্জ মুভি। যা দেখে ১০০% তৃপ্তি পাইছিলাম (রিভেঞ্জ নেওয়ার দিক থেকে)। সেই আলাপ আরেক দিন হবে। Law Abiding Citizen এর ক্ষেত্রে অবশ্য তৃপ্তি পাইতে পাইতে একদম গাছের আগায় নিয়া ছাইড়া দিছে। ফিনিশিং মাইনা নিতে পারি নাই। 😁
এই পরিচালকের ১ম মুভি দেখছিলাম হাইস্কুলে থাকতে, The Italian Job (2003)। অল টাইম ফেভারিট একশন থ্রিলারের ভিতর প্রথম দিকেই থাকবে। Jason Statham
আর Mark Wahlberg এর কি এক দুর্দান্ত একশন থ্রিলার!!! এই মালে আবার F&F-8 (2017) ও বানাইছে!! সুতরাং, একশন থ্রিলারে এর হাত পাকা।
যাই হোক, যারা দেখেন নাই, দেখে ফেলতে পারেন। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!