প্রথম পাতাসিনেম্যাটিকফেইস অফ (১৯৭৭)

সিনেম্যাটিক

ফেইস অফ (১৯৭৭)

ফেইস অফ   (১৯৭৭)

John Woo কে চিনি মূলত Mission: Impossible 2 দেখে। Face/Off (1997)  দেখার পর এই লোকের রীতিমত ফ্যান হয়ে যাই। আশি এবং নব্বইয়ের দশকে এই লোক যেসব মুভি বানাইছে, এখনো সে সব মুভি দেখে মুগ্ধ হয়ে যাই। 


বিজ্ঞাপন

Face/Off এমন একটা মুভি, যেখানে Nicolas Cage

আর John Travolta অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়েছেন। এরকম মুভি আর দেখি নাই যেখানে মুভির ফাস্ট হাফে যে নায়ক, সেকেন্ড হাফে সে ভিলেন। আর, ফাস্ট হাফে যে ভিলেন, সেকেন্ড হাফে সে নায়ক। ম্যাজিক টা হচ্ছে, ১ টা মানুষ একই মুভিতে ২ টা রোল প্লে করতেছে অথচ, একবার ও মনে হয় নাই আসলে ১ জন। নিকোলাস যখন সেকেন্ড হাফে জনের রোল প্লে করে মনেই হয় নাই এইটা জন না। জনের ক্ষেত্রে ও সেইম। এইটা ভাই জাস্ট, অকল্পনীয় অভিনয়। অনেকে "ঘোস্ট রাইডার" কে নিকোলাসের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বললেও আমার মতে ওর সেরা পারফরম্যান্স দিছে Face/Off এ। John Travolta এর বেশি মুভি অবশ্য দেখা হয় নাই।  

জীবনে শত শত মুভি দেখেছি, দেখে যাচ্ছি। বাট, হ্রদয়ে গেথে থাকার মত কিছু অভিনয়ের ভিতর Face/Off এ Nicolas Cage এর অভিনয় অন্যতম।  যারা দেখেন নাই, দেখে নিতে পারেন। নব্বইয়ের মুভি বইলা ইগনোর কইরেন না, বিশাল কিছু মিস করবেন। সাব লাগলে সাবসোর্স এ বিসাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎


০ মন্তব্য · ৭৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!