প্রথম পাতাসিনেম্যাটিক৩ঃ১০ টু ইউমা (২০০৭)

সিনেম্যাটিক

৩ঃ১০ টু ইউমা (২০০৭)

৩ঃ১০ টু ইউমা (২০০৭)

জাস্ট ভাবুন, Russell Crowe আর Christian Bale এক মুভিতে!!! আর কি লাগে? জ্বী, আজ "3:10 to Yuma" মুভির কথা ই বলব। ২০০৭ এর এই মাস্টারপিস টা বারবার দেখেছি, একবারও বোরিং ফিল করি নাই। প্রতিবার ই একরাশ মুগ্ধতা নিয়ে শেষ করেছি।  


বিজ্ঞাপন

Russell Crowe কে নিয়ে আজ কোন কথা বলব না, কথা হবে শুধু "বেল" কে নিয়ে। আমার সবচেয়ে প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। বেল এর যত মুভি জীবনে দেখেছি, কখনো মনে হয় নাই ও অভিনয় করতেছে, মনে হইছে, এই ক্যারেক্টরটা বাস্তবের কেউ। একটা মানুষ এই লেভেলের অভিনয় ক্যামনে করে!!


3:10 to Yuma একটি "ওয়েস্টার্ন " জনরার মুভি। ওয়েস্টার্ন মুভি অনেকের কাছেই স্লো, বোরিং লাগে। আমি নিজেও এই জনরার খুব একটা ফ্যান না। বাট, 3:10 to Yuma যখন দেখলাম, এক মূহুর্তের জন্য ও বোরিং ফিল করি নাই। রাসেল আর বেল এর মত দুই অভিনেতা যখন একইসাথে পারফর্ম করে, তখন সেইটা কি হয়, বলা ই বাহুল্য।  মুভিতে বেল এর এক পা খোড়া থাকে, এক পা টেনে টেনে হাটে। বাট, বিশ্বাস করেন রাসেল ভাই, আপনি কল্পনা ও করতে পারবেন না যে এই মানুষ ল্যাংড়া না!! অরজিনাল ল্যাংড়া কেউ ও এই রকম ল্যাংড়ামি করতে পারত কিনা আমার সন্দেহ আছে!! বেল এর কারিশমা ঠিক এই যায়গাতেই। 


দুনিয়ার কম সংখ্যক অভিনেতা আছে, যারা চরিত্রের সঙ্গে একদম কাদার মত মিশে যায়। বেল ইজ অন অফ দেম। কারো কাছে বেলের সেরা মুভি "The Machinist" কারো কাছে "Batman" বাট, আমার কাছে 3:10 to Yuma সবার সেরা হয়ে থাকবে। 


যারা এখনো এই অসাধারণ মুভিটি মিস করে বসে আছেন, দেখে নিতে পারেন। সাব লাগলে সাবসোর্স এ বি-সাব পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাপি ওয়াচিং। 😎


০ মন্তব্য · ১০৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!