প্রথম পাতা › জীবনধারা › সার্থপরতার সুখ

জীবনধারা

সার্থপরতার সুখ

বিজ্ঞাপন
সার্থপরতার সুখ

পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ হয়তো সে-ই, যে একটু সার্থপর হতে জানে। কারণ সে সবাইকে খুশি করার দায়িত্ব নিজের কাঁধে নেয় না। কার কী চাওয়া, কে কী বলল, কে তাকে পছন্দ করল কিংবা অপছন্দ করল—এসব নিয়ে সে সারাক্ষণ নিজেকে হারিয়ে ফেলে না।


বিজ্ঞাপন

তবে সার্থপরতা মানেই নিষ্ঠুর হওয়া নয়। কখনো কখনো নিজের শান্তির জন্য “না” বলতে শেখাও এক ধরনের আত্মসম্মান। নিজের সময়, নিজের স্বপ্ন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াও প্রয়োজন।


যে মানুষ সারাজীবন অন্যের জন্য নিজেকে বিসর্জন দেয়, একসময় হয়তো বুঝতে পারে—সবাইকে সুখী করতে গিয়ে সে নিজেই সুখী হতে ভুলে গেছে।


তাই জীবনে একটু সার্থপর হওয়া ভালো—

অন্যকে কষ্ট দেওয়ার জন্য নয়, নিজেকে হারিয়ে না ফেলার জন্য।


কারণ দিন শেষে পৃথিবী যতই আপন হোক, নিজের ভেতরের শান্তিটুকু নিজেরই রক্ষা করতে হয়।

০ মন্তব্য · ৬৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!