প্রথম পাতা › জোক্স › মাঝি আর যাত্রী

জোক্স

মাঝি আর যাত্রী

বিজ্ঞাপন
মাঝি আর যাত্রী

যাত্রী: "মাঝি ভাই, তুমি কি ভূগোল চেনো?"

মাঝি: "না তো স্যার।"

বিজ্ঞাপন

যাত্রী: "তোমার জীবনের এক-চতুর্থাংশই মিছে! তা ইতিহাস জানো?"

মাঝি: "না স্যার।"

যাত্রী: "তোমার জীবনের অর্ধেকটাই বৃথা! বিজ্ঞান তো নিশ্চয়ই বোঝো?"

মাঝি: "না স্যার, ওসব কিছু বুঝি না।"

যাত্রী: "তোমার জীবনের তিন-চতুর্থাংশই শেষ!"

হঠাৎ মাঝনদীতে ঝোড়ো হাওয়া শুরু হলো আর নৌকা উল্টে যাওয়ার উপক্রম হলো।

মাঝি: "স্যার, আপনি কি সাঁতার জানেন?"

যাত্রী: "না তো ভাই!"

মাঝি: "তাহলে তো স্যার আপনার পুরো জীবনটাই শেষ! নৌকা তো একটু পরেই ডুবে যাচ্ছে!"


০ মন্তব্য · ৫৭ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!