প্রথম পাতাজোক্সকবির আর ছবির

জোক্স

কবির আর ছবির

কবির আর ছবির

"কবির আর ছবির" দুই বন্ধু একদিন গেছে শহরের সবচেয়ে বড় সুপার মার্কেটে।

মার্কেটে ঢোকার পরই ছবির হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে কবির কে বলল, "দোস্ত, জলদি দেখ! ওই যে সিকিউরিটি গার্ডটা দাঁড়িয়ে আছে না? ও কিন্তু একটা অন্ধ!"

বিজ্ঞাপন

কবির অবাক হয়ে বলল, "ধুর পাগল! তুই কী করে বুঝলি ও অন্ধ?"

ছবির বুক ফুলিয়ে বলল, "আরে একটু আগেই তো আমি ওর সামনে দিয়ে হেঁটে গেলাম, আরগুড মর্নিং, স্যার! তুই-ই বল, এই দুপুরে যে আমাকে দেখে 'গুড মর্নিং' বলে, সে অন্ধ ছাড়া আর কী?"

কবির মাথায় হাত দিয়ে বলল, "তুই তো আস্ত একটা গাধা! চল, ভেতরে চল।"

ভেতরে গিয়ে কবির একটা দামী পারফিউমের বোতল দেখছিল। এমন সময় ছবির দৌড়ে এসে বলল, "দোস্ত, সর্বনাশ হয়ে গেছে! জলদি পালা!"

কবির ভয় পেয়ে জিজ্ঞেস করল, "কী হয়েছে? চোর ঢুকেছে নাকি?"

ছবির হাঁপাতে হাঁপাতে বলল, "আরে না! ওই দেখ, সামনে 'বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি' (একটা কিনলে একটা ফ্রি!"

কবির বলল, "তাতে পালানোর কী আছে? এটা তো অফার!"

ছবির কবির কে টেনে নিয়ে যেতে যেতে বলল, "আরে তুই বুঝছিস না কেন? আমার পকেটে তো মাত্র একটা কেনার টাকা আছে। এখন আমি যদি একটা কিনি, ওরা জোর করে আমাকে আরেকটা গছিয়ে দেবে! তখন বাকিটার টাকা আমি দেব কোত্থেকে? তার চেয়ে চল, মার খাওয়ার আগেই পালাই!"

ছবিরের বুদ্ধির বহর দেখে কবির ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার দশা হলো।


১ মন্তব্য · ১৩ ভিউ
মন্তব্য

মন্তব্য (১)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন
শাণিত স্বর ৭ ঘণ্টা আগে

হা হা হা