প্রথম পাতাজীবনধারাকেরোসিনের গন্ধ

জীবনধারা

কেরোসিনের গন্ধ

কেরোসিনের গন্ধ

কেরোসিনের গন্ধ

কেরোসিনের গন্ধটা আজও কোথাও পেলে মনে হয়—

বিজ্ঞাপন

আমি বুঝি আবার সেই ছোটবেলায় ফিরে গেছি!

হ্যারিকেনের কাঁচ মুছে মা তাতে কেরোসিন ঢালছেন,

পাড়ায় লোডশেডিং 

সন্ধে নামতেই টিমটিম করে জ্বলে উঠছে আলো।

পড়ার টেবিলে বই খোলা, পাশে মশারির দড়ি,

আর রান্নাঘর থেকে ভেসে আসছে মায়ের ডাক—

“বেশি রাত করিস না, কেরোসিন শেষ হয়ে যাবে!”

তখন কেরোসিন ছিল আলো জ্বালানোর জ্বালানি,

আর আজ সেই গন্ধটাই হয়ে গেছে শৈশবের দরজা খোলার চাবি।

লোডশেডিং, হ্যারিকেন, কুপির আলো,

বৃষ্টির রাতে জানলার ধারে বসে ভূতের গল্প—

সবকিছুর সঙ্গে মিশে ছিল সেই তীব্র অথচ আপন গন্ধটা।

জীবন আজ অনেক দূর এগিয়ে গেছে…

LED-এর আলো এসেছে, ইনভার্টার এসেছে,

অন্ধকারকে আমরা অনেকটাই হারিয়ে দিয়েছি।

শুধু একটা জিনিস এখনো হারায়নি —

কেরোসিনের গন্ধে লুকিয়ে থাকা সেই ছোটবেলাটা।

০ মন্তব্য · ৪৫ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!