প্রথম পাতাছড়া ও কবিতারুবাইয়াত

ছড়া ও কবিতা

রুবাইয়াত

রুবাইয়াত

রুবাইয়াত

আ.শ.ম. বাবর আলী

বিজ্ঞাপন


১.

আমি তোমার শ্রেষ্ঠ সৃষ্টি পাক কালামে বলছো তাই,

আশ্বস্ত হলাম আমি আমার কোনো ভাবনা নাই।

শ্রেষ্ঠধনে আগলে রাখা মহাজনের দায়িত্ব,

তোমার কর্ম করলেই হবে তোমার কথার পূর্ণতাই।

২.

বাদক যেমন বাজায় বাঁশি তেমনি সুরে বাজে সেই,

নিজের গুণে সুর তোলা তো একা বাঁশির সাধ্য নেই।

তোমার হাতের বাঁশি আমি তুলি যদি ভিন্ন সুর,

আমার কি দোষ ওগো মাবুদ বলতে হবে তোমাকেই।

৩.

নিরাকারে আছো তুমি তুমি নাকি আকারহীন,

এই কথাটি দিবস রাতি করছে প্রচার অর্বাচীন,

আকার তোমার না-ই যদি রয় দেখছি আমি চক্ষে যা,

এসব তবে কাহার আকার - বলো রাব্বুল আলামিন।

৪. 

জানিনাতো অতশত শত আমি শুধু বুঝি এই--

তোমার মধ্যে 'রহম'চেয়ে বড় কোনো পুঁজি নেই।

সেই সে 'রহম' দিতে আমায় কারসাজি যে কত সাঁই,

খেলাও তুমি আমায় মাবুদ কত কিছু ছলেতেই।

.....................

'রুবাইয়াত' কাব্যগ্রন্থ থেকে নেয়া ।


০ মন্তব্য · ১৫১ ভিউ
মন্তব্য

মন্তব্য (০)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!