প্রথম পাতাছড়া ও কবিতালজ্জা

ছড়া ও কবিতা

লজ্জা

লজ্জা

লজ্জায় নত না হতে পারায় যতটুকু লজ্জা হওয়া উচিত

সেই লজ্জাটুকুও লজ্জা পেয়ে চলে গেল মনে হয়।

বিজ্ঞাপন

আরও একটি দিন শুরু হবে নির্লজ্জ হাসি মাথায় নিয়ে!

আমি প্রানপন চেষ্টা করছি লজ্জিত হতে

লজ্জা না পেয়ে কষ্ট হচ্ছে লজ্জারই নিদারুন উপহাসে।

হায় লজ্জা, ফিরে আয় মুখোশের আড়াল থেকে

আয়নায় মুখ দেখব আর তোকেই সুন্দর বলব আজ থেকে,

আমি লজ্জিত হতে চাই আজ এবং আগামীর কাছে।

লাজ রাঙা গোধুলী, প্রিয়ার রক্তিম গাল, আর

লজ্জাবনত চাহনিতে অক্ষমতার হাহাকার লুকাতে চাইনা, লজ্জার আবরনে মিশে থাকা স্নিগ্ধতা জড়িয়ে

লজ্জাটুকু ফিরে পেতে চাই তোমারই জন্য, হে আমার প্রিয় জন্মভূমি।

৬ মন্তব্য · ১৫৮ ভিউ
মন্তব্য

মন্তব্য (৬)

মন্তব্য করতে হলে লগইন করুন

লগইন করুন
Admin ৯ আগস্ট, ২০২৬

অসাধারণ

হিমু ৯ আগস্ট, ২০২৬

লজ্জাটুকু ফিরে পেতে চাই তোমারই জন্য, হে আমার প্রিয় জন্মভূমি।
// কবিতার লাইন গুলো, মনে গেথে যাচ্ছে।।

হিমেল ৯ আগস্ট, ২০২৬

wow

হাসান সাগর ৯ আগস্ট, ২০২৬

এই জাতীর কোনো লজ্জা নাই, সব. .... দল 🤔

হিমু ৯ আগস্ট, ২০২৬

আমরা সবাই এক একটা 🙀🐈🐒🦮

হিমু ১১ আগস্ট, ২০২৬

ভাই, কই হারালেন!!