বুকের ভেতর জমানো কথা, কেউ তো দেখেনি,
হাসির আড়ালে লুকিয়ে থাকা চোখের জলটা কেউ বোঝেনি।
সবাই তো শুধু ওপরের হাসিমুখটাই দেখে যায়,
ভেতরের মানুষটা যে কতটা একা, তা কেউ জানতেও না চায়।
মানুষ বদলায়, সময়ও চলে যায় আপন নিয়মে,
স্মৃতিগুলো শুধু রয়ে যায় মনের কোনো এক কোণে।
কষ্টের এই পাহাড় বুকে নিয়ে পথ চলতে হয় রোজ,
হারিয়ে যাওয়া সেই মানুষটি কি আর কখনো নেবে আমার খোঁজ?
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!