বাংলায় ইসলামের আগমন
বাংলায় ইসলামের আগমন: বখতিয়ার খলজির বাংলা বিজয়ের প্রায় ৬০০ বছর আগেই কি সাহাবীদের পদচারণা ঘটেছিল এই ভূখণ্ডে? আমাদের অনেকেরই প্রচলিত ধারণা, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলা বিজয়ের মধ্য দিয়েই এ ভূখণ্ডে ইসলামের আগমন ঘটে। কিন্তু ইতিহাসের বিভিন্ন গবেষণা, প্রাচীন নিদর্শন ও শিলালিপি ঘিরে রয়েছে ভিন্ন এক ইতিহাসের দাবি। এসব তথ্যের সূত্র ধরে অনেক গবেষকের ধারণা, বখতিয়ার খলজির বাংলা বিজয়ের প্রায় ছয় শতাব্দী আগেই এ অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল।













